মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক
ফের অবরুদ্ধ শাবি উপাচার্য

ফের অবরুদ্ধ শাবি উপাচার্য

আমার সুরমা ডটকম :

ফের অবরুদ্ধ শাবি উপাচার্য
সমঝোতার চেষ্টা চলাকালীন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভুইয়ার কার্যালয়ে আবারো অবস্থান কর্মসূচি পালন করেছে আন্দোলনকারী শিক্ষকরা। পদত্যাগের দাবিতে মঙ্গলবার সকাল ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ শিক্ষকরা উপাচার্যের কার্যালয়ে অবস্থান নেয়। পরে পদত্যাগের জন্য বৃহস্পতিবার পর্যন্ত সময় বেধে দিয়ে তারা ফিরে যান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভুইয়ার কার্যালয়ে প্রবেশ করে আন্দোলনকারী মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ শিক্ষক পরিষদের নেতারা। এ সময় পরিষদের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম উপাচার্যকে পদত্যাগের আহ্বান জানিয়ে লিখিত বক্তব্য পড়ে শোনান।
আন্দোলনকারী শিক্ষকরা উপাচার্যের কার্যালয়ে অবস্থানকালে কোনো কর্মকর্তা-কর্মচারীকে কার্যালয়ে ঢুকতে দেয়া হয়নি। পরে বৃহস্পতিবারের মধ্যে উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে তারা ফিরে যান। ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ শিক্ষক পরিষদ’র আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম জানান, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। তবে বৃহস্পতিবারের মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।
উল্লেখ্য, গত মাসের ২৩ তারিখ শিক্ষামন্ত্রীর সঙ্গে এক বৈঠকের পর শিক্ষকরা লাগাতার অবস্থান ধর্মঘট প্রত্যাহার করার পর আবারো অবস্থান কর্মসূচির আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com