বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা
বাংলা নববর্ষ ভাতা চালু

বাংলা নববর্ষ ভাতা চালু

file (79)আমার সুরমা ডটকম : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাংলা নববর্ষ ভাতা চালু করা হয়েছে। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে নববর্ষ ভাতা পাবেন। নতুন বেতন কাঠামোতে এ বিধান রাখা হয়েছে। সচিবালয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ তথ্য জানান। গত কয়েক বছর ধরে নববর্ষ ভাতা চালুর জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠেছিল। তিনি বলেন, ‘নতুন বেতন কাঠামোতে ভাতার ক্ষেত্রে বাংলা নববর্ষ ভাতা যুক্ত হচ্ছে। আমাদের যে উৎসব ভাতাগুলো আছে সেগুলো সব ধর্মভিত্তিক। কেউ ঈদের সময় পায়, কেউ পূজার সময় পায়, কেউ বড় দিনে পায়। কিন্তু সব ধর্মের মানুষ একই সময়ে একই ভাতা পাচ্ছে এমন নেই।’ মোশাররাফ হোসাইন বলেন, ‘নববর্ষের সময় গ্রামে তৈরি পণ্যই বেশি কেনা-বেচা হয়। কাজেই এটি গ্রামীণ অর্থনীতির উপর প্রভাব বিস্তার করবে। পাশাপাশি বাংলা সংস্কৃতির বিকাশ ঘটাতে সহায়ক হবে।’ সর্বোচ্চ বেতন (গ্রেড-১) ৭৮ হাজার ও সর্বনিম্ন (গ্রেড-২০) আট হাজার ২৫০ টাকা নির্ধারণ করে সামরিক ও বেসামরিক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অষ্টম বেতন কাঠামোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com