শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা
সিলেট লেখক ফোরাম সেবামুলক কাজেও রাখছে যুগান্তকারী ভুমিকা-আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী

সিলেট লেখক ফোরাম সেবামুলক কাজেও রাখছে যুগান্তকারী ভুমিকা-আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী

আমার সুরমা ডটকম: সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর) আসনের সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সকলে সম্মিলিতভাবে আর্ত মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, সিলেট লেখক ফোরাম ফ্রি মেডিকেল ক্যাম্প, প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ, অসহায়দের চিকিৎসা সহায়তা, দরিদ্রদের বিবাহ সহায়তা প্রদানসহ অনেক প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। সাহিত্য জগতে বিচরণের পাশাপাশি লেখক ফোরাম সেবামুলক কাজেও রাখছে যুগান্তকারী ভুমিকা। লেখক ফোরাম’র পক্ষ থেকে অসুস্থ ফটো সাংবাদিক সফিকুল ইসলাম শফিককে ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা কবি সিরাজুল ইসলাম সা’দের মাধ্যমে লন্ডন থেকে প্রাপ্ত এবং তাৎক্ষনিকভাবে প্রধান অতিথি ও প্রধান আলোচক প্রদত্ত চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফোরাম সভাপতি, বাংলা টিভি ইউ,কে করেসপন্ডেন্ট এবং লন্ডন টাইমস নিউজের বিশেষ প্রতিনিধি কবি নাজমুল ইসলাম মকবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলহাজ্ব পংকী খান। সিলেট লেখক ফোরামের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ ফখর উদ্দিনের সঞ্চালনায় ১৩ জুন মঙ্গলবার বিকেলে বিশ্বনাথ পুরান বাজারে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও সমাজসেবী মোঃ আসাদুজ্জামান আসাদ, বিশ্বনাথ উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মহব্বত আলী, সমাজসেবী আব্দুল মতিন, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, সমাজসেবী আব্দুস সালাম, সাখাওয়াত হোসেন। প্রেসবিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com