বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
সুনামগঞ্জে বোরো ফসলডুবিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকে মামলা দায়ের

সুনামগঞ্জে বোরো ফসলডুবিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকে মামলা দায়ের

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে: সুনামগঞ্জের হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ নিমার্ণের টাকা লুটপাটের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে জেলা আইনজীবী সমিতির সভা কক্ষে আইনজীবী সমিতির আয়োজনে সোমবার এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী বরাবর জেলা আইনজীবী সমিতির স্বাক্ষর সংম্বলিত স্মারকলিপি প্রেরণে পুর্বক সুনামগঞ্জের বোরো ফসলহানীর ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা, ঠিকাদার ও পিআইসির লোকজনের ও শাস্তি এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) আইনজীবী সমিতির পক্ষ থেকে মামলা দায়ের করার সিন্ত গৃহিত হয়। এছাড়াও আইনজীবী সমিতির নেতৃবৃন্ধ প্রধানমন্ত্রী বরাবর প্রেরিত স্মারকলিপিতে সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণারও দাবি জানাবেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শায়েখ আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, সাবেক সভাপতি সৈয়দ শামছুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরেনুর আলী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল হক, অ্যাডভোকেট মতিয়া বেগম, অ্যাডভোকেট মাসুক আলম প্রমুখ। এছাড়াও সভায় ক্ষতিগ্রস্ত কৃষকদের রেশনিং কার্ড, ভিজিডি, ভিজিএফের ব্যবস্থা, কৃষিঋণ মওকুফ এবং সহজ শর্তে কৃষি ঋণ দেওয়ার দাবিও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com