শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের মতবিনিময় সভা ও আগামী নির্বাচনে নৌকার প্রচারণা

সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের মতবিনিময় সভা ও আগামী নির্বাচনে নৌকার প্রচারণা

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নৌকার প্রচারণার অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪টায় শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লাব মিলনায়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সুনামগঞ্জ মৌলভীবাজার আসনের সংরক্ষিত মহিলা এমপি এড. শামছুন্নাহার বেগম শাহানা রব্বানীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক হুসনা হুদার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সীতা বেগম, ফৌজিআরা বেগম শাম্মী, নাসিমা চৌধুরী এলি, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সাংগঠনিক সম্পাদক মাজেদা আক্তার, তাহমিনা বেগম, সৈয়দা ফারজানা ইমা, স্মৃতি পুরকায়স্থ, সালেহা বেগম প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন, এই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী হিসেবে নারীদের ক্ষমতায়নের মাধ্যমে তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করে কাজে লাগাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই নারীরা এখন আর ঘরে বসে না থেকে নিজের পায়ে দাড়ানোর লক্ষ্যে আজ সংসদে নারী স্পিকার, মন্ত্রী, জনপ্রতিনিধি, প্রশাসনের প্রতিটি স্তরে নারীদের উপস্থিতি লক্ষণীয়। আগামী একাদশ জাতীয় নির্বাচনে সরকারের উন্নয়ন কর্মকা- জনগণের মাঝে প্রচারের লক্ষ্যে মহিলা আওয়ামী লীগের সকলকে গ্রাম-গঞ্জে ঝাঁপিয়ে পড়ার পাশাপাশি সুনামগঞ্জের ৫টি আসনে নৌকার প্রার্থীদের বিজয়ী করার জন্য আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com