বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
বিশিষ্ট সাংবাদিক আতিকুল আলমের ইন্তেকাল

বিশিষ্ট সাংবাদিক আতিকুল আলমের ইন্তেকাল

আমার সুরমা ডটকম :

বিশিষ্ট সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য আতিকুল আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি ঈদ উদযাপনের জন্য বগুড়ার শ্বশুরালয়ে অবস্থানকালে সোমবার বিকাল ৫টায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, নাতি-নাতনি ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহীসহ সাংবাদিকতা পেশার অগণিত ভক্ত রেখে গেছেন। মঙ্গলবার মরহুম আতিকুল আলমের ঢাকাস্থ বাসভবন মগবাজার কাজী অফিস লেনে জানাজা শেষে বনানী গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আতিকুল আলম ১৯৩৪ সালের ১৪ জুন পাবনা জেলার ফরিদপুর থানার বনওয়ারী নগরের হাশিমাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন মরহুম কবি আবুল হাশেম। বর্ণাঢ্য সাংবাদিক আতিকুল আলমের সাংবাদিকতা শুরু চট্টগ্রামের ইস্টার্ন এক্সামিনার পত্রিকার মাধ্যমে। এরপর তিনি ডেইলি ইউনিটি, পাকিস্তান টাইমসের ঢাকা ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পরে তিনি রয়টার্স ঢাকার প্রতিষ্ঠাতা ব্যুরো চিফ হিসেবে এবং বিবিসির ঢাকা ব্যুরো চিফের দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বাংলা পত্রিকা দৈনিক অর্থনীতি প্রতিদিনের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সাপ্তাহিক হলিডে, ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন পত্রিকায় স্বনামে ও বেনামে বহু প্রতিবেদন লিখেছেন। কলেজে থাকা অবস্থায় তিনি পাবনা থেকে প্রকাশিত পাবনা হিতৈষী পত্রিকায় লেখালেখির মধ্য দিয়ে তার সাংবাদিকতা জীবনের শুরু।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com