বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত
দিরাইয়ে উপজেলা নির্বাচনে ১৩ জনের মনোনয়নপত্র দাখিল

দিরাইয়ে উপজেলা নির্বাচনে ১৩ জনের মনোনয়নপত্র দাখিল

amarsurma.com
দিরাইয়ে উপজেলা নির্বাচনে ১৩ জনের মনোনয়নপত্র দাখিল

আমার সুরমা ডটকম:

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সুনামগঞ্জের দিরাইয়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৩ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল সোমবার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৩ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন চেয়ারম্যান পদে দিরাই উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা, মোঃ আজাদুল ইসলাম, প্রদীপ রায়, মোহাম্মদ গোলাপ মিয়া, রঞ্জন কুমার রায়। ভাইস চেয়ারম্যান পদে এ বি এম মনসুর, মোঃ এখলাছুর রহমান, মোঃ নাজমুল হাসান, ফয়সাল মিয়া কাওসার, রুহুল আমিন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, মোছাঃ রিনা বেগম ও হাফসা বেগম।
দিরাই উপজেলা নির্বাচন কমকর্তা মিঠুন মল্লিক জানান, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ি প্রথম ধাপের শেষ দিন সোমবার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৩ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ি আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বনস্দ্বীতা করতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল, আপিল ১৮-২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রত্যাহার ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল ও ভোটগ্রহণ ৮ মে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com