শনিবার, ১৩ Jun ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

দিরাইয়ে চেয়ারম্যানের আঘাতে বৃদ্ধা আহত

amarsurma.com
দিরাইয়ে চেয়ারম্যানের আঘাতে বৃদ্ধা আহত

আমার সুরমা ডটকম:

টাকা নেয়ার পরও ভিডব্লিউভি চালের তালিকায় নিজের মেয়ের নাম না থাকায় প্রায় দু’বছর পর কারণ জানতে চাইলে উত্তেজিত হয়ে পরিষদের চেয়ারম্যান হাতে থাকা স্টিলের স্কেলের আঘাতে এক বৃদ্ধা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদে।
জানা যায়, মঙ্গলবার বেলা পৌণে ১২টায় ইউনিয়নের ফাতেমানগর গ্রামের মৃত সদাগর মিয়ার স্ত্রী মরিয়ম বিবি (৬০) রাজানগর বাজারের পাশে ইউনিয়ন পরিষদে যান। সেখানে গিয়ে দু’বছর আগে দেয়া মেয়ের নামের ভিডব্লিউভি কার্ড তালিকাভূক্ত করতে গেলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল তার কাছে ৬ হাজার টাকা দাবি করেন। চাহিত টাকা না দিলে নাম তালিকাভূক্ত হবে না বলেও সাফ জানিয়ে দেন। পরে ওই নারী অনেক দার দেনা করে সরাসরি চেয়ারম্যানের হাতে ৬ হাজার টাকা তুলে দেন। প্রায় দু’বছর চলে গেলেও আজ পর্যন্ত নিজের মেয়ের নামে চাল বরাদ্দের কার্ড না পেয়ে বিষয়টি জানতে মঙ্গলবার পরিষদে গেলে চেয়ারম্যান তার সাথে খারাপ আচরণ করেন। এক পর্যায়ে বৃদ্ধাকে ধাক্কা দিলে তিনি ফ্লোরে পড়ে যান। এ সময় চেয়ারম্যানের হাতে থাকা স্টিলের স্কেল দিয়ে মাথায় আঘাত করলে তা ফেটে যায়। পাশাপাশি চেয়ারম্যান ও পরিষদের উদ্যোক্তা দবির মিয়াও বৃদ্ধাকে কিল, ঘুষি ও লাথি দিতে থাকে জানা যায়। মহিলার আর্ত চিৎকার শুনে আশপাশ থেকে লোকজন পরিষদে গিয়ে বৃদ্ধাকে উদ্ধার করে দিরাই হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেয়া হয়। রোগীর স্বজনরা গণমাধ্যম কর্মীদের জানান, তারা রোগীকে নিয়ে থানায় গিয়ে বিষয়টি অবগত করেছেন। পরবর্তীতে আইনের আশ্রয় ণেয়া হবে বলেও তারা জানান।
বিষয়টির সত্যতা জানতে রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেন নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com