বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
কৃষকদের সাথে বিশ্বাঘাতকতা করেছে পাউবো-এমপি রতন

কৃষকদের সাথে বিশ্বাঘাতকতা করেছে পাউবো-এমপি রতন

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতাবেরিবাঁধ নিয়ে কৃষকদের সাথে বিশ্বাঘাতকতা করেছে পাউবো। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সোমবার বিকেলে মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন একথা বলেন। তিনি বলেন, সঠিক সময়ে বাঁধ নিমার্ণ করা হলে ওই বাঁধ সাধারণ বৃষ্টির জলে ভেঙ্গে যেতনা, বাঁধ নির্মাণে অনিয়মের জন্য বৃষ্টির জলে ভেসে গিয়ে জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। সুনামগঞ্জের জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর, ধর্শপাশা উপজেলায় বিভিন্ন হাওর পরিদর্শন করেন তিনি একথা বলেন। মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূণ কুমার চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোবারক আলী, আওয়ামীলীগ নেতা কাজী আশরাফুজ্জামান, আসাদ আল আজাদ, জহিরুল হক তালুকদার, আবুল কালাম সরকার, আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী জামিল আহম্মেদ জুয়েল, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল খয়ের, যুগ্ম-আহ্বায়ক ইকবাল আল আজাদ, সদস্য শিরিন তালুকদার, সুস্তির তালুকদার, উপজেলা ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম আলমগীর, আলমগীর কবির, আরিফ আলম লিমন প্রমূখ। এমপি রতন বলেন, কানাইখালী নদীর বাঁধ রক্ষার করার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com