সোমবার, ১৫ Jun ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
গ্রিক দেবীর ভাস্কর্য সরাতে প্রধান বিচারপতিকে অনুরোধ করব: প্রধানমন্ত্রী

গ্রিক দেবীর ভাস্কর্য সরাতে প্রধান বিচারপতিকে অনুরোধ করব: প্রধানমন্ত্রী

আমার সুরমা ডটকমদেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে গ্রিক দেবীর ভাস্কর্য স্থাপন করা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে এই ভাস্কর্য সরানোর ব্যাপারে তার ওপর ভরসা রাখতে আলেমদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার রাতে গণভবনে আলেমদের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই কথা বলেন। কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি ঘোষণা করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আদালত প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর ভাস্কর্য সরানোর জন্য আলেমদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে আমি প্রধান বিচারপতির সঙ্গে বসব। তাকে গ্রিক দেবীর ভাস্কর্য সরিয়ে নেয়ার জন্য অনুরোধ করা হবে। সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে এই ভাস্কর্য স্থাপনের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এটাকে আবার শাড়ি পরানো হয়েছে। এর কী মানে!

তিনি এ নিয়ে মাঠ গরম না করতে আলেমদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেহেতু একটা জিনিস হয়ে গেছে আপনারা ধৈর্য ধরেন, আমরা এটা সরানোর ব্যবস্থা করবো। এর আগে আলেমদের প্রতিনিধিরা সবাই আদালত প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর ভাস্কর্য সরানোর দাবি জানান। তারা বলেন, এটা আমাদের বাংলাদেশি সংস্কৃতির সঙ্গে যায়না।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com