শুক্রবার, ১০ Jul ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা

শপথ নিলেন জয়া সেনগুপ্তা

আমার সুরমা ডটকমসুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জয়া সেনগুপ্তা। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রোববার নিজ কার্যালয়ে নবনির্বাচিত এমপি জয়া সেনগুপ্তাকে শপথ বাক্য পাঠ করান। বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শূন্য হওয়া আসনটিতে তার স্ত্রী জয়া সেনগুপ্তা উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হন। সুরঞ্জিত সেনগুপ্ত গত ৫ ফেব্রুয়ারি মারা যান। শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আসম ফিরোজ, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ মাহবুব আরা বেগম গিনি, সংসদ সদস্য এসএম আবুল কালাম আজাদ ও পংকজ দেবনাথ। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় সংসদ সদস্যের নির্বাচনী এলাকার নেতারা ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com