শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
‘সম্রাট আকবরের’ স্বর্ণখচিত কোরআন উদ্ধার

‘সম্রাট আকবরের’ স্বর্ণখচিত কোরআন উদ্ধার

we102

আমার সুরমা ডটকম ডেক্স : ‘সম্রাট আকবরের’ স্বর্ণখচিত কোরআন উদ্ধার শীর্ষ নিউজ ডেস্ক : ভারতের কর্নাটকের মহীশূরে মোঘল সম্রাট আকবরের সময়কার স্বর্ণখচিত একটি কোরআন শরিফ উদ্ধার করা হয়েছে। একদল চোরাকারবারির কাছ থেকে প্রায় ৫০০ বছর আগের এ গ্রন্থটি উদ্ধার করে মহীশূরের পুলিশ। পুলিশ জানিয়েছে, ৫০০ বছরের বেশি পুরোনো পবিত্র গ্রন্থটিতে ৩০২টি স্বর্ণখচিত কাগজে হাতে লেখা মোট ৬০৪টি পৃষ্ঠা রয়েছে।

মহীশূরের পুলিশ কর্মকর্তা অভিনব খারে জানান, ‘চোরাকারবারিদের একটি দল প্রাচীন এই গ্রন্থটি পাঁচ কোটি রুপির বেশি দামে বিক্রির চেষ্টা করছিল। তারা দাবি করছিল, কোরআনটি সম্রাট আকবরের। এর সঙ্গে জড়িত থাকার দায়ে ১০ জনকে আটক করা হয়েছে। তবে প্রাচীন এই গ্রন্থটি কীভাবে চোরাকারবারিদের হাতে পড়েছিল তা জানাতে পারেনি পুলিশ। অভিনব খারে জানান, চোরাকারবারিরা তাদের দলনেতা সনাথের বাড়িতে এই গ্রন্থটি রেখেছিল। দুর্বৃত্ত দলটি সম্ভাব্য ক্রেতাদের মোবাইলে এবং অনলাইনে গ্রন্থটির ছবি পাঠিয়ে ক্রেতা জোগাড় করার চেষ্টা করছিল।

ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শেখ আলী ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, পবিত্র কোরআনের এ কপিটি তুর্কি জাদুঘরে সংরক্ষিত কোরআনের প্রাচীন কপিটির চেয়েও পুরোনো। তাঁর মতে, ১০৫০ সাল থেকে ১৬০৫ সালের মধ্যে এটি লেখা হয়েছিল। গ্রন্থটি সম্ভবত তুরস্ক কিংবা আফগানিস্তান থেকে ভারতে এসেছিল বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com