বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
বার্মিংহামে জগন্নাথপুর চ্যারিটেবল ট্রাষ্ট নামে সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ

বার্মিংহামে জগন্নাথপুর চ্যারিটেবল ট্রাষ্ট নামে সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ

জিয়াউর রহমান, স্টাফ রিপোর্টার (জগন্নাথপুর): সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী জগন্নাথপুর উপজেলার বার্মিংহামে (ইংল্যান্ড) অবস্থিত জগন্নাথপুর কমিউনিটির নেতৃবৃন্দের উদ্যোগে আর্তমানবতার কল্যাণে দরিদ্রতা বিমোচন এবং গরীব অসহায় মানুষের সাহায্যার্থে ভুমিকা পালনের অঙ্গীকার নিয়ে বার্মিংহাম জগন্নাথপুর চ্যারিটেবল ট্রাষ্ট নামে নতুন একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ করে। জগন্নাথপুর উপজেলার বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে গত ২৫ এপ্রিল বার্মিংহামের কভেন্টী রোডের একটি রেস্টুরেন্টে জগন্নাথপুর চ্যারিটেবল ট্রাষ্ট গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ কমিউনিটি নেতা হাজি আব্দুল ছুরত মিয়ার সভাপতিত্বে ও তরুণ সংগঠক আছকন আলী দুলুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বার্মিংহাম যুবদল সাধারণ সম্পাদক চুনু মিয়া, কমিউনিটি নেতা জালাল উদ্দিন, সেবুল মিয়া, শাহ আব্দুল গনি ও শাহ আব্দুল মতিন প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে শাহ আব্দুল মতিন কে সভাপতি, চুনু মিয়া কে সাধারণ সম্পাদক ও আছকন উদ্দিন দুলু কে কোষাধক্ষ্য করে সংগঠনের কার্যকরী কমিটি গঠন করা হয়। নেতৃবৃন্দ বলেন, সংগঠনের কার্যক্রম কে সফলভাবে এগিয়ে নিতে জগন্নাথপুরবাসির দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com