বুধবার, ০১ Jul ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
বিশ্বনাথের মুক্তিযোদ্ধা কমান্ডারকে অভিযুক্ত করে জামুকায় স্মারকলিপি

বিশ্বনাথের মুক্তিযোদ্ধা কমান্ডারকে অভিযুক্ত করে জামুকায় স্মারকলিপি

নাজমুল ইসলাম মকবুল, বিশ্বনাথ (সিলেট): বিশ্বনাথের মুক্তিযোদ্ধা কমান্ডার, ডেপুটি কমান্ডার ও তার সহযোগীদের অভিযুক্ত করে ঢাকায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন উপজেলার বীর মুক্তিযোদ্ধার সন্তানরা। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণের রেফারেন্স নং-৩৩৮, তারিখ ০৭ মে ২০১৭।
৭ মে দায়েরকৃত স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী ডেপুটি কমান্ডার রণজিৎ চন্দ্র ধর ও তাদের কতিপয় সহযোগির বিরুদ্ধে উপজেলা কমান্ডার অফিসের জন্য উপজেলা পরিষদের সামনে বাসিয়া নদীর তীরে সরকারি বরাদ্ধকৃত কোটি টাকার ভূমিতে অফিস নির্মাণ না করে অবৈধভাবে মার্কেট নির্মাণ করে দোকান লিজ দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতসহ বিভিন্ন ধরণের অনিয়মের অভিযোগ দায়ের করেছেন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা। তাদের এ অনিয়মের বিরুদ্ধে বিগত কয়েক বছর যাবত সাধারণ মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনরা প্রতিবাদ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে আসছেন। সর্বশেষ তাদের এ দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে উপজেলার ২৫ জন বীর মুক্তিযোদ্ধা বিগত ০৫/০২/২০১৭ ইং তারিখে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বরাবরে, বিগত ১৫/০১/২০১৭ ইং তারিখে সিলেটের মাননীয় জেলা প্রশাসক বরাবরে, বিগত ২৪/০২/২০১৭ ইং তারিখে সিলেটের মাননীয় জেলা কমান্ডার বরাবরে, বিগত ১০/০১/২০১৭ ইং তারিখে বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করেন।
তারা আরও উল্লেখ করেন, আজ পর্যন্ত কোন তদন্তের রিপোর্ট প্রকাশ না হওয়ায় জনমনে নানা ধরণের প্রশ্নও দেখা দিয়েছে। এছাড়া অভিযুক্তরাই উল্টো সাধারণ মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের নানা ধরনের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার এবং ওয়াহিদ আলী, রণজিৎ চন্দ্র ধর ও তাদের সহযোগিদের লুটপাটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্মারকলিপিতে অনুরোধ জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com