মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
জগন্নাথপুরে ফুজায়েল আহমদ সাজুর অসহায় পথশিশুদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ

জগন্নাথপুরে ফুজায়েল আহমদ সাজুর অসহায় পথশিশুদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ

ভাটিপাড়া (দিরাই) ইউনয়িন সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে তরুন সংগঠক ছাত্রনেতা ফুজায়েল আহমদ সাজুর ব্যক্তিগত উদ্দ্যোগে প্রায় অর্ধশতাধিক বঞ্চিত, অবহেলিত পথশিশুদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে। ২৩ জুন শুক্রবার পৌরশহরের ভবেরবাজার থেকে ঈদবস্ত্র বিতরন শুরু করেন। এ সময় বিভিন্ন জায়গায় তার সাথে উপস্থিত ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মি জাবির আহমদ চৌধুরী, তরুন সমাজকর্মী জামিল আহমেদ, মমিনুল হোসেন, কয়েস আহমদ, কলেজ ছাত্রদল নেতা কাশেম আহমদ, পৌর ছাত্রলীগ নেতা কামরান আহমদ, মইনুল, কলেজ ছাত্রলীগ নেতা নিজাম রনি। এ সময় উদ্দ্যোক্তা ছাত্রনেতা ফুজায়েল আহমদ সাজু বলেন, এটা আমার স্বপ্ন, তাই নিজের ঈদ খরচের টাকা বাঁচিয়ে অসহায় পথশিশুদের মুখে এক মুহূর্তের জন্য হাঁসি ফোটাতে পেরে আমি তৃপ্ত। এই বঞ্চিত শিশুরা না পাচ্ছে অধিকার, আর না পাচ্ছে কারো সহায়তা, তাই আমি প্রতি বৎসর ঈদে কিছুটা হলেও এদের সহায়তা করব। এ সময় তিনি ঘোষণা দেন সমাজের এই বঞ্চিত মানুষের জন্য কিছু করতে একটি সামাজিক সংগঠন গঠনের গুরুত্ব অপরিসীম। এ সময় উপস্থিত সবাই তার এই কাজের প্রশংশা করেন এবং সমাজসেবার জন্য সামাজিক সংগঠন গঠনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com