মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড
‘দল হতে বিছিন্ন মেষ নেকড়ে বাঘের খাবারে পরিণত হয়’

‘দল হতে বিছিন্ন মেষ নেকড়ে বাঘের খাবারে পরিণত হয়’

আমার সুরমা ডটকম ডেক্সদুবাই: কবিতার শুরুতেই শেখ মোহাম্মেদ কাতার সঙ্কটের কথা উল্লেখ করেন। সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম তার অফিসিয়াল ইনস্টাগ্রাম একাউন্টে একটি কবিতা প্রকাশ করেন। তিনি এ কবিতায় শুরুতেই কাতার সঙ্কটের কথা উল্লেখ করেন এবং কাতারকে তাদের দলে ফিরে আসার আহ্বান জানান।

তিনি বলেন, ইউএই প্রতিবেশীদের অধিকার আদায়ে সবার সেরা। ‘আমরা কাতারকে নবী মুহাম্মদ (সাঃ) এর নির্দেশ অনুসারে খোলাখুলিভাবে সতর্ক করে দিচ্ছি। নবী মুহাম্মদ (সাঃ) বলেছেন, ‘দল হতে বিছিন্ন মেষ নেকড়ে বাঘের খাবারে পরিণত হয়’।

এছাড়া শেখ মোহাম্মদ একটি ছবি পোস্ট করেন যেখানে আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহান এবং সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার ছিল। কবিতাটিতে তিনি শেখ মোহাম্মদ বিন জায়েদকে শ্রেষ্ঠ ভাই এবং সমর্থক বলে অভিহিত করেছেন। তিনি আরো বলেন, তারা একে অপরের আত্মাস্বরূপ এবং দেশ ও আমিরাতি জনগণকে রক্ষা করতেন একসাথে কাজ করছেন। এছাড়া কবিতায় তিনি কাতারকে উপসাগরীয় সহযোগিতা সংস্থার ছায়াতলে আসার আহ্বান জানান যেটা নেকড়ে দল হতে কাতারকে রক্ষা করবে। তিনি বলেন, ‘সকল ভেদাভেদ ভুলে এক সাথে কাজ করার এটাই উপযুক্ত সময়।’ তিনি আরো দৃঢ়ভাবে বলেছেন, ‘সংলাপের দরজা এখনো খোলা আছে, পার্থক্য থাক তবুও আমাদের প্রতিবেশী সর্বদা নিরাপদ থাকুক।’ আনাদোলু নিউজ এজেন্সি অবলম্বনে

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com