সোমবার, ১৫ Jun ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

মৌলভীবাজারে পিতার হাতে যুবতী মেয়ে খুন!

খালেদ আহমদ (মৌলভীবাজার): মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রেহানা বেগম (১৭) নামের যুবতীকে জবাই করে হত্যা ঘটনার দায়ে পুলিশ রেহানার পিতা আছকর আলীকে আটক করেছে। কুলাউড়া থানার (ওসি তদন্ত) বিনয় ভুষন রায় জানান, উপজেলার টিলাগাও ইউনিয়নের বাগৃহাল গ্রামের আছকর আলীর মেয়ে রেহানার সাথে পার্শ্ববর্তী আশ্রয় গ্রামের রকিব আলীর ছেলে লাল মিয়ার প্রেমের সম্পর্ক ছিল।
এ নিয়ে রেহানার বাবা আছকর আলী মেয়েকে বাধা-নিষেধ করেন। কিন্তু রেহানা তার পিতার কথা না মানায় পাষন্ড পিতা আছকর আলী শনিবার দিবাগত রাত বসত ঘরে তার স্ত্রীসহ অন্যরা না থাকার সুযোগে তার মেয়ে রেহানাকে জবাই করে হত্যা করে। পরে পাষন্ড পিতা এ হত্যার দায় রেহানার প্রেমিক লাল মিয়ার উপর চাপিয়ে দেবার চেষ্টা চালায়।
কিন্তু পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে ঘটনার দিনেই ঘটনার আসল রহস্য বের করে রেহানার পিতাকে আটক করে। এ ঘটনায় পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ পুলিশ সুপার শাহজালাল ঘটনাস্থল পরিদর্শন করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কানাই লাল চক্রবর্তী জানান, সোমবার রেহানার মা বাদী হয়ে থানায় মামলা করেছে। পুলিশী জিজ্ঞাসাবাদে আছকর আলী হত্যা ঘটনার স্বীকারোক্তিমুলক জবাননদি দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com