বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত
তাহিরপুরে পাবলিক সার্ভিস দিবস উদযাপন ও ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত

তাহিরপুরে পাবলিক সার্ভিস দিবস উদযাপন ও ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: তাহিরপুরের বালিজুরী ইউনিয়নে পাবলিক সার্ভিস দিবস ২০১৭ পালন করা হয়। রবিবার সকাল ১০ ঘটিকায় তাহিরপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর-এর আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। উক্ত দিবসের প্রতিপাদ্য বিষয় ছিলো ইউনিয়ন পর্যায়ে প্রাণিসম্পদ সেবা প্রদান। পরবর্তীতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সমাপন চাকমা’র উপস্থিতি ও আন্তরিক প্রচেষ্টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং এসডিসি আইডিয়া সমষ্টি প্রকল্পের সহযোগীতায় অত্র ইউনিয়নের প্রায় দুইশত উপকারভোগীর গরু ছাগল ভেড়াকে বিনামূল্য ভ্যাকসিন, কৃমি ঔষধ বিতরন ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাবলিক সার্ভিস দিবস উদযাপন ও ভ্যাকসিনেশন ক্যাম্পে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক মিয়া, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল ওয়াহিদ, উপজেলা প্রাণিসম্পদ ডাক্তার জাহাঙ্গীর আলম, স্থানীয় প্রাণিসম্পদ ডাক্তার আমির আলি, এলএসপি আব্দুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা ইমান আলী ও আইডিয়া সমষ্টি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর সন্দীপ মিত্র, বিদেশ রঞ্জন চৌধুরী, সামিউল কবির প্রমূখ। এছাড়া স্থানীয় আরো অনেক গণ্যমান্য ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com