বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
সুনামগঞ্জ সীমান্তে সোয়া লাখ টাকার ভারতীয় মদ বিয়ারের চালান আটক

সুনামগঞ্জ সীমান্তে সোয়া লাখ টাকার ভারতীয় মদ বিয়ারের চালান আটক

স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবির টহল দল সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে শুক্রবার প্রায় সোয়া লাখ টাকা ভারতীয় মদ ও বিয়ারের চালান আটক করেছে। ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি জানান, জেলার তাহিরপুর উপজেলার লাউড়েরগড় বিওপির বিজিবির টহলদল শুক্রবার সীমান্তের প্রায় ৩ হাজার গজ বাংলাদেশ অভ্যন্তরে ছড়ারপাড় গ্রাম থেকে ৪৩ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ, ১২ বোতল এশিয়া-৭২ বিয়ার, ৮ বোতল সুপার স্ট্রং বিয়ার ও ১টি বাইসাইকেল আটক করেছে।
অপরদিকে দোয়ারাবাজারের বোগলাবাজার বিওপির বিজিবির টহল দল ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাছগড়া নামক গ্রাম থেকে শুক্রবার বিকেলে ২০ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদের বোতল আটক করেছে। বিজিবির দাবি আটককৃত মদ, বিয়ার ও বাইসাইকেলের মূল্য প্রায় ১ লাখ ৯ হাজার ৫শ টাকা।
এদিকে শুক্রবার বিজিবির পৃথক দুটি অভিযানে ভারতীয় মদ, বিয়ার ও সাইকেল আটক হলেও এসব মাদক চোরাচালানের সাথে জড়িত কাউকেই বিজিবি আটক করতে পারেনি বলেও জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com