শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
দিরাইয়ে জমিয়তের উদ্যোগে ত্রাণ বিতরণ: জমিয়তকে অবজ্ঞা করে কেউ ক্ষমতার স্বপ্ন দেখলে তা দিবা স্বপ্নে পরিণত হবে: মহাসচিব আল্লামা নূর হোসাইন ক্বাসিমী

দিরাইয়ে জমিয়তের উদ্যোগে ত্রাণ বিতরণ: জমিয়তকে অবজ্ঞা করে কেউ ক্ষমতার স্বপ্ন দেখলে তা দিবা স্বপ্নে পরিণত হবে: মহাসচিব আল্লামা নূর হোসাইন ক্বাসিমী

মুহাম্মদ আব্দুল বাছির সরদার/আবিদুর রহমান: বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের দিরাইয়ে পাঁচ শতাধিক পরিবারের মাঝে গতকাল সোমবার পৌর সদরের একটি কামউনিটি সেন্টারে সমাজসেবা ট্রাস্ট ইউকের অর্থায়নে, প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদের সহযোগিতায় ও দিরাই উপজেলা জমিয়তের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়। উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহিউদ্দিন ক্বাসিমী, মাওলানা হেলাল আহমদের যৌথ পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব আল্লামা নূর হোসেন ক্বাসিমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দারুল উলুম দরগাহপুর মাদরাসার প্রিন্সিপাল শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান, জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, যুগ্ম-মহাসহাসচিব তফজ্জুল হক আজিজ, মাওলানা শুয়াইব আহমদ, সুনামগঞ্জ জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুল বছির, সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুশতাক আহমদ, দিরাই উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আবিদুর রহমান প্রমুখ। উপজেলার ৯টি ইউনিয়নের ৫ শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি তৈল, ১ কেজি ডাল ও ১ কেজি লবণ করে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।
প্রধান অতিথি কেন্দ্রীয় জমিয়তের মহাসচিব আল্লামা নূর হোসেন ক্বাসিম বলেন, জমিয়তকে অবজ্ঞা করে কেউ ক্ষমতার স্বপ্ন দেখলে তা দিবা স্বপ্নে পরিণত হবে, যুগে যুগে তা ইতিহাসের পাতায় প্রমাণ রয়েছে। বার বার জমিয়ত এদেশের গণমানুষের জন্য কাজ করে দেখিয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, আজকের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠান তারই উদাহরণ। আগামিতে জাতীয় সংসদে জমিয়তের উল্লেখযোগ্য নেতা প্রতিনিধিত্ব করবে উল্লেখ করে তিনি আরো বলেন, বর্তমান সরকারসহ কোন সরকারই জনগণের সঠিক কাজ করছে না। তাই আগামিতে জমিয়তের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কাহহার, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস, হাফিজ মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, হাফিজ মাওলানা হাবিবুর রহমান, মাওলানা তারেক আহমদ চৌধুরী, হাফিজ মাওলানা শাব্বির আহমদ সরদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com