সোমবার, ০৮ Jun ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
সুনামগঞ্জে বেওয়ারিশ লাশ দাফনের সংগঠন না থাকায় জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের

সুনামগঞ্জে বেওয়ারিশ লাশ দাফনের সংগঠন না থাকায় জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): সনামগঞ্জে বেওয়ারিশ লাশ দাফনের জন্য কোন সামাজিক সংগঠন না থাকায় দীঘদিন ধরে নিজ ব্যক্তি উদ্যোগে হাফিজ আতাউর রহমান লস্কর বেওয়ারিশ লাশ দাফন করেছেন। এ ব্যাপারে হাফিজ আতাউর রহমান লস্কর গত সোমবার সকালে জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে উল্লেখ্য, গত ১৯৮০ ইং সাল থেকে বর্তমান পর্যন্ত হাফিজ আতাউর রহমান লস্কর বেওয়ারিশ লাশ দাফনের কাজ চালিয়ে গেছেন। লাশ দাফনের জন্য টাকা, মানুষ এবং সময়ের প্রয়োজন। অভিযোগে আরো উল্লেখ করা হয়, হাফিজ আতাউর রহমান লস্করের শারীরিক দূর্বলতার কারণে বেয়ারিশ লাশ দাফনের দায়িত্ব থেকে তিনি অব্যাহতি চান। এভাবে তিনি আরো কয়েকবার অব্যাহতি চেয়েছেন কিন্তু কোন সাড়া পাননি বিধায় পুলিশ তাকে বাধ্য করে বেওয়ারিশ লাশ দাফনের জন্য। সরকারি এবং সামাজিক সংগঠনের মাধ্যমে যাতে বেওয়ারিশ লাশ দাফন করা হয়, সে ব্যপারে তিনি স্থানীয় জেলা প্রশাসনের সুদুষ্টি কামনা করেন।
এ ব্যপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ শহীদুল্লাহ খান জানান, প্রশাসন যদি উনাকে অব্যাহতি প্রদান করেন তাহলে পুলিশ বেওয়ারিশ লাশ দাফন করার জন্য আর বাধ্য করবে না।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com