মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০

বিশ্বম্ভরপুরে বাল্যবিবাহ নিরোধ দিবস পালিত

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচিতে বাল্যবিবাহ নিরোধ দিবস/২০১৭ পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের সামনের সড়কে মানববন্ধন শেষে দিবস উপলক্ষে আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সমির বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছরোয়ার আলম এবং মহিলা বিষয়ক অফিসের ফায়জুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সুলেমান তালকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, মৎস কর্মকর্তা হাকিবুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দিদারুল আহসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেন, পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, ধনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিৎ চৌধুরী, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ। উক্ত দিবসের অনুষ্ঠানে সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com