শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
সু-শিক্ষার জন্য চাই পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান: মুহাম্মদ মুনতাসির আলী

সু-শিক্ষার জন্য চাই পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান: মুহাম্মদ মুনতাসির আলী

আমার সুরমা ডটকম৭১ এর বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তানদের সংগঠন মুক্তিযোদ্ধার প্রজন্ম’র উদ্যোগে “সু-শিক্ষার জন্য পরিচ্ছন্নতা’’ শীর্ষক আলোচনা সভা ও টিফিনবক্স বিতরণ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুলের সভাপতিত্বে ও আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মর্নিংস্টার ট্রাস্টের চেয়ারম্যান, মাসিক গোলাপকুঁড়ি সম্পাদক মুহাম্মদ মুনতাসির আলী। বক্তব্যে তিনি বলেন, শুধু শিক্ষিত হলেই চলবেনা, সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। এজন্য চাই পরিচ্ছন্ন ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, পরিচ্ছন্ন শিক্ষক মণ্ডলী এবং পরিচ্ছন্ন পরিচালনা পরিষদ। তিনি আরও বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। নিজে বাহ্যিকভাবে পরিচ্ছন্ন হওয়ার পাশাপাশি অন্তকরণকেও পরিচ্ছন্ন করতে হবে, নিজের আশপাশ পরিচ্ছন্ন রাখতে হবে। সর্বোপরী পরিবেশকে পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সমাজকেও পরিচ্ছন্ন করতে কাজ করে যেতে হবে। ১৪ অক্টোবর শনিবার বিশ্বনাথের অলংকারী পৌদনাপুর হযরত শাহপরান হাফিজিয়া দাখিল মাদরাসা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেপচুন এন্টারপ্রাইজের ভাইস প্রেসিডেন্ট কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, ইসহাক একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান মোজাহিদ, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী মোঃ ইলিয়াস আলী পাশা, সোলাইমান হোসেন, মোঃ লিয়াকত আলী। মাদরাসার পক্ষ থেকে বক্তব্য রাখেন মাদরাসার সুপার মাওলানা মোঃ আজিজুর রহমান। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফিজ নুর উদ্দিন এবং সঙ্গীত পরিবেশন করেন আজিজুল ইসলাম। অনুষ্ঠানে মাদরাসার দুইশত ছাত্র-ছাত্রীদের মধ্যে সংগঠনের পক্ষ থেকে টিফিনবক্স ও টিফিন প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com