বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:০০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
শিশুপালনে দায়িত্ব ভাগ করা দম্পতিরা সুখি হয়

শিশুপালনে দায়িত্ব ভাগ করা দম্পতিরা সুখি হয়

child2-300x200

আমার সুরমা ডটকম ডেক্স : মার্কিন এক গবেষণা ইঙ্গিত দিচ্ছে, শিশু লালন-পালনে পরস্পরকে সহযোগিতা করলে দাম্পত্য এবং যৌনজীবনে আরো বেশি সুখী হওয়া যায়। ৪৮৭টি পরিবারের ওপর চালানো এক গবেষণায় দেখা গেছে, যেসব মা-বাবা শিশু লালন-পালনের দায়িত্ব সমানভাবে ভাগাভাগি করে নিয়েছেন তারা মানসিক এবং যৌনতার দিক থেকে বেশি সন্তুষ্ট। তবে যেসব দম্পতির ক্ষেত্রে নারী সদস্য শিশুপালনের মুল দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে সন্তুষ্টির হার কম।গবেষকরা বলছেন, পুরুষরা শিশু লালনে মুখ্য ভূমিকা পালন করলেও যৌনজীবনে বেশি প্রভাব পড়েনা। বৈবাহিক এবং রিলেসনশিপ স্টাডি ২০০৬ নামের একটি গবেষণা থেকে এই উপসংহারে পৌছেছেন গবেষকরা। দম্পতিদের সম্পর্ক নিয়ে একটি জরিপের মাধ্যমে ওই গবেষণাটি করা হয়।

আমেরিকান স্যোসিওলজিক্যাল এসোসিয়েশনের একটি বৈঠকে উপস্থাপিত এসব তথ্যে দেখা যায়, যেসব পরিবারে নারী সদস্য শিশুপালনের ৬০ শতাংশের বেশি কাজ করেছেন, তারা দাম্পত্য সম্পর্ক এবং দ্বন্দ্ব নিরসনের ক্ষেত্রে সবচেয়ে কম স্কোর করেছেন এবং তারা যৌনজীবনেও কম সুখী। ম্যানচেস্টার বিজনেস স্কুলের মনোবিজ্ঞান বিষয়ের অধ্যাপক, স্যার কেরি কুপার বলেন, এই গবেষণার মাধ্যমে সাংসারিক জীবন নিয়ে আরো বেশি কিছু বোঝা যায়। “কোনো পুরুষ যদি শিশুপালনের কাজ ভাগাভাগি করে নিতে আগ্রহী হয়, তাহলে বোঝাই যায় সে সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে বেশি সময় বিনিয়োগ করতে চাচ্ছে” বলেন তিনি।– বিবিসি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com