বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

সৈয়দ আশরাফের স্ত্রী শিলা আর নেই

আমার সুরমা ডটকমআওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলাম আর নেই। সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল বিষয়টি নিশ্চিত করেছেন।

শীলা ইসলাম দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। গত এপ্রিলে জার্মানির একটি হাসপাতালে কেমো থেরাপিসহ ক্যানসারের কয়েক ধাপের চিকিৎসা করা হয় তার। সেখান থেকে যুক্তরাজ্যের লন্ডন নিয়ে আসার পর সেন্ট্রাল লন্ডনের একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় তাকে। এই হাসপাতালেই তিনি সোমবার মারা যান।

এর আগে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে শিলা ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও তা সঠিক নয় বলে জানান যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেন, তার অবস্থা ক্রিটিক্যাল। তবে মারা যাওয়ার খবর সঠিক নয়। পরে সৈয়দ আশরাফের পরিবারে খোঁজ নিয়ে জানা গেছে, আইসিইউতে কোমায় রয়েছেন তিনি। প্রসঙ্গত, শিলা ইসলাম লন্ডনের একটি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন লন্ডনে বসবাস করছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com