মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
শিমুলবাক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শিমুলবাক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতাদক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় শিমুলবাক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে শিমুলবাক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান জিতুর সভাপতিত্বে ও পরিকল্পনা পরিদর্শক মোঃ এনামুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন পরিার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ নঈম উদ্দিন, শিমুলবাক ইউপি পরিবার কল্যাণ পরিদর্শিকা গোলশান আরা বেগম, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আছিয়া বেগম, সদস্য সুলতানা বেগম, বিলকিস বেগম, নোমান আহমদ, জ্যোতির্ময় দাস, ফারজানা বেগম, রুহুল আমীন, ফাহিমা সুলতানা, নাজিমান্নাহার সাজু প্রমুখ। উক্ত সভার সভাপতি শিমুলবাক ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। উক্ত সভায় ঢাকা থেকে আগত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মাদ নঈম উদ্দিন বক্তব্য রাখেন। তিনি বলেন, বাংলাদেশে প্রতি ১ লাখ মায়েদের মধ্যে প্রায় ১৭৯ জন মা গর্ভজনিত জটিলতায় মৃত্যুবরণ করেন, তারমধ্যে সুনামগঞ্জ হাওর বেষ্টিত ও দুর্গম এলাকা হিসেবে এবং যোগাযোগ ব্যাবস্থা খারাপ হওয়ার কারণে এ সংখ্যা আরও বেশি। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্দেশ্য প্রান্তিক এইসব গরিব মায়েদের দোরগোরায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া, সেজন্য তিনি উপস্থিত পরিবার পরিকল্পনা মাঠ পর্যায়ের সকল কর্মীদের কাজে আরো নিষ্ঠাবান হওয়ার তাগিদ দেন এবং উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যাক্তিদের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com