মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য উত্তর আটলান্টিকে মস্কোর সাবমেরিন: যুক্তরাষ্ট্র-রাশিয়া সমুদ্র সংঘাত তীব্র হচ্ছে
দিরাইয়ে জমিয়তের উদ্যোগে বিক্ষোভ মিছিল

দিরাইয়ে জমিয়তের উদ্যোগে বিক্ষোভ মিছিল

বিট রিপোর্টার (জমিয়ত) দিরাই সংবাদদাতা: ফিলিস্তিনের রাজধানী জেরুজালেমকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের ইসরাঈলের রাজধানী হিসেবে ঘোষণার প্রতিবাদে শুক্রবার বাদ জুমআ সুনামগঞ্জের দিরাই উপজেলা জমিয়তের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বাদ জুমআ মিছিলটি দিরাই বাজার জামে মসজিদ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানাপয়েন্টে এসে এক পথসভায় মিলিত হয়। শাখার সভাপতি মাওলানা নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহিউদ্দিন ক্বাসেমীর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা মুখতার হোসাইন চৌধুরী।
পথসভায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াছ আহমদ, পৌরসভা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক এমদাদুল হক আরকান, উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা হাবিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক, উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আবিদুর রহমান ও উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা শাব্বির আহমদ সরদার প্রমুখ। প্রবীণ জমিয়ত নেতা মাওলানা হুসাইন আহমদের মোনাজাতের মাধ্যমে পথসভার সমাপ্তি ঘোষণা করা হয়।
এদিকে উপজেলার ভাটিপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়তের উদ্যোগে বাদ জুমআ ভাটিপাড়া বাজারে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি মাওলানা জাবির হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ আহমদ হিরার পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ডাঃ কাজী আবুতালেব, হাফিজ তারেক মনোয়ার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com