সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
সিলেট বিভাগীয় অনন্য হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন

সিলেট বিভাগীয় অনন্য হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন

কেএম তাহমিদ হাসান, দক্ষিণ সুরমা (সিলেট) উপজেলা সংবাদদাতা: মাশকুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে সিলেট বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার ফাইন্যাল পর্ব ৬ জানুয়ারী শনিবার সকাল ১০ ঘটিকায় সিলেট দরগাহ গেইটস্থ শহীদ সুলেমান হলে মাশকুল কুরআনের সদস্য হাফিজ আবু বকর মাশহুদ’র তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। মাশকুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর কেন্দ্রিয় সভাপতি মাওলানা হাফিজ আবদুল হাই’র (আস্তমা) সভাপতিত্বে এবং কবি মীম সুফিয়ান ও হাফিজ আহমেদ সাঈদ’র যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন মাশকুল কুরআন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মঞ্জুর আহমদ। প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দপুর টাইটেল মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম, কামরুপদং মাদরাসার শিক্ষা সচিব হাফিজ মাওলানা আবদুল গফফার, শাহমীর জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা আবদুল হান্নান। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মোট ১৭৬ জন প্রতিযোগির মধ্য থেকে ৬ জন প্রতিযোগি ফাইন্যাল রাউন্ডে সুযোগ লাভ করেন। এরমধ্য থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রতিযোগিকে যথাক্রমে ২০ হাজার টাকা, ১৫ হাজার টাকা এবং ১০ হাজার টাকা এবং বাকি ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ স্থান অধিকারী প্রতিযোগিকে বিশেষ আকর্ষণীয় পুরস্কারে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী, মুফাসসিরে কুরআন হাফিজ মাওলানা শেখ আহমদ হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামেয়া রেঙ্গার মুহাদ্দিস মাওলানা হাফিজ ফখরুল ইসলাম মোগলাবাজারী, জামেয়া দারুল কুরআন সিলেট’র প্রিন্সিপাল সাবেক এমপি মাওলানা শাহিনুর পাশা চৌধুরী এডভোকেট, জামিয়া ফরিদাবাদ সিলেটের প্রিন্সিপাল হাফিজ মাওলানা ফখরুজ্জামান, সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ানুল হক, মাওলানা শহিদুল হক জালালাবাদী, মাওলানা আবুল খয়ের। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা ওলিউর রহমান খান, আলী হোসেন খান ইমন, হাফিজ সালিক আহমদ, হাফিজ আব্দুল্লাহ, হাফিজ জাকির হোসেন, কে.এম তাহমিদ হাসান, হাফিজ মিজানুর রহমান, কামরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com