বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য
রাজাগঞ্জে সরকারি রাস্তা ব্লক, শান্তিপূর্ণ মানববন্ধন পালিত

রাজাগঞ্জে সরকারি রাস্তা ব্লক, শান্তিপূর্ণ মানববন্ধন পালিত

ইমরান চৌধুরী, কানাইঘাট (সিলেট) উপজেলা সংবাদদাতাঃ কানাইঘাট থানাধীন রাজাগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডাধীন নয়ামাটি, খাগড়ীকান্দি, লাতাড় ও আতলার পাহাড় অঞ্চলের প্রায় ২০ হাজার অধিবাসীর যাতায়াতের রাস্তা একটি কুচক্রীমহল ব্লক করে দেয়। রাস্তা ব্লক করে দেয়ার কারণে প্রতিবাদে ফুঁসে ওঠেছে অত্রাঞ্চলের মুরব্বী, যুবক এবং স্কুল ও মাদ্রাসাপড়ুয়া শিক্ষার্থীবৃন্দ। জানা যায়, রাজাগাঞ্জ বাজার থেকে নয়ামাটি গ্রামের সঙ্গে সংযুক্ত প্রাচীনতম সরকারি রাস্তাটি ব্লক করে দেয় ৫নং ওয়ার্ডের গাজিপুর গ্রামের কিছু হিন্দু ও একটি কুচক্রি মহল।

এদিকে নয়ামাটি ও তৎপার্শ্ববর্তী অঞ্চলের লোকেরা তাদের আদিকালীন রাস্তা বন্ধ করে দেয়ার কারণে গভীর উদ্বেগ প্রকাশ করত সরকারি রাস্তা খুলে দেয়ার দাবিতে কানাইঘাট থানা পুলিশের উপস্থিতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে এবং তিনদিনের ভেতরে রাস্তা খুলে দেওয়ার আল্টিমেটাম জারি করে। এ সময় উপস্থিত ছিলেন রাজাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান জনাব ফখরুল ইসলাম, ওয়ার্ড মেম্বার জনাব সুহেল আহমদ এবং নয়ামাটি অঞ্চলের মুরব্বী, যুবক, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com