মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক

এমসি কলেজে তিনদিনের বইমেলার উদ্ধোধন

আশরাফ আহমেদ, এমসি কলেজ প্রতিনিধি: সিলেটের ঐতিহ্যবাহী সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজের ১২৫ বছরের ইতিহাসে টানা দ্বিতীয়বারের মতো বইমেলার আয়োজন করেছে মুরারিচাঁদ কবিতা পরিষদ (মুকপ)। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১.৩০ মিনিটের সময় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পনের মাধ্যমে শুরু হওয়া বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ। এ সময় সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন কবিতা পরিষদ, মোহনা সাংস্কৃতিক সংগঠন ও সহযোগী সংগঠনের সদস্যরা। কবিতা পরিষদের সাবেক সহ-সভাপতি কবি সুলেমান কবিরের সঞ্চালনা ও মুকপ সভাপতি লক্ষণ রায়ের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাহেদ চৌধুরী।
কলেজ ক্যাম্পাসের পুরাতন বাংলা ভবন প্রাঙ্গনে টানা দ্বিতীয়বারের মতো আয়োজিত বইমেলার উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর অাব্দুল কুদ্দুছ, কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক তোতিউর রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আলী ইদ্রিস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর শামীমা চৌধুরী, সহকারী অধ্যাপক শেখ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক শাহনাজ বেগম প্রমুখ।
১৮৯২ সালে প্রতিষ্ঠা পাওয়া কলেজে প্রথমবারের মতো বইমেলা অনুষ্ঠিত হয় ২০১৭ সালে। টানা দ্বিতীয়বারের মতো ক্যাম্পাসে বইমেলার আয়োজনে উচ্ছ্বসিত কলেজের শিক্ষার্থীরাদের পাশাপাশি আগত সাহিত্যপ্রেমীরা।
বইমেলার প্রতিদিনই প্রথিতযশা কবি, সাহিত্যিকদের বিভিন্ন বইয়ের মোড়ক উন্মোচন হবে। এছাড়া প্রতিদিন মুক্তমঞ্চে কবিতা পাঠ, থিয়েটার মুরারিচাঁদ ও মোহনা সাংস্কৃতিক সংগঠন কর্মীদের সংগঠনের অংশগ্রহণে তিন দিন ব্যাপীই থাকছে সাংস্কৃতিক পর্ব।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com