শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
প্রবাসীরা শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন

প্রবাসীরা শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন

ছহিফাগঞ্জ মাদরাসার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মিছবাহ উদ্দিন

আমার সুরমা ডটকমবিশ্বনাথের ছহিফাগঞ্জ এস ডি মাদরাসার সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৫ মার্চ বৃহস্পতিবার মাদরাসা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ এইড ইউ.কে সভাপতি এবং বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাধারন সম্পাদক মোঃ মিছবাহ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রবাসীরা সব সময় এলাকার গরীব, দুঃখি, অসহায় মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি শিক্ষার উন্নয়নেও ব্যাপক কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, মাদরাসা শিক্ষা সম্পর্কে অনেকে নেতিবাচক ধারনা পোষন করতে শুনা যায়। কিন্তু এই মাদরাসার ছাত্র-ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভর্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে তাদের এ ধারনা ভুল প্রমাণিত করেছে। এই মাদরাসার ছাত্র ছাত্রীদের সাফল্য আজ সর্বত্র দৃশ্যমান। তারা যেমন ভালো ফলাফল করে উপজেলা ও জেলায় বরাবরই শ্রেষ্ঠত্ব অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রাখছে, পাশাপাশি খেলাধুলায়ও সেরা হয়ে সুনাম অর্জন করছে। ছহিফাগঞ্জ এস ডি মাদরাসার উন্নয়নে বিশ্বনাথ এইড ইউ.কে এবং বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের পক্ষ থেকে আমরা আরও কাজ করে যেতে চাই।
মাদরাসা সুপার মাওলানা আব্দুর রউফের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা ফয়জুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট লেখক ফোরাম সভাপতি গীতিকার কবি নাজমুল ইসলাম মকবুল, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার ইসমাঈল আলী বাচ্চু, ইসহাক একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান মোজাহিদ, কবি মুস্তাফিজুর রহমান চৌধুরী, সাজ্জাদুর রহমান মেম্বার।
অনুষ্ঠানে মাদরাসার পক্ষ থেকে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতিসহ অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com