বুধবার, ০৮ Jul ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা

আরিফের ওপর হামলার চেষ্টা, সিসিকে ইটপাটকেল নিক্ষেপ

আমার সুরমা ডটকমহকারদের রাস্তার উপর না বসার কথা বলায় বিক্ষুব্ধ্ব হকার লীগের নেতা কর্মীরা সিলেট নগর ভবনে হামলা চালিয়েছে। তারা ভাঙচুর করেছে কয়েকটি যানবাহন। হামলার চেষ্টা করেছে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর ওপরও। লাঞ্ছিত করেছে সিসিকের ৪ কর্মকর্তা-কর্মচারীকে। হামলায় নেতৃত্ব দেন হকার্স লীগ নেতা আব্দুর রকিব।
সোমবার বিকাল ৪টার দিকে এসব ঘটনা ঘটে।

এ ঘটনার প্রেক্ষিতে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বিকাল সাড়ে ৫টায় নগর ভবনে জরুরী সংবাদ সম্মেলনে করে বলেন, বন্দরবাজার এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে বিভিন্ন পণ্য বিক্রি করছিল হকাররা। তাদের অবৈধ দখলদারিত্ব সড়কেও সম্প্রসারিত হয়। সোমবার বিকেলে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ফুটপাত দখল না করতে হকারদের প্রতি আহবান জানায়। এতে ক্ষুব্ধ হয়ে হকাররা বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে সিসিকে হামলা চালায়। এসময় তার ওপরও হকাররা হামলার চেষ্টা করে বলে তিনি অভিযোগ করেন।

মেয়র বলেন, হকাররা সিটি করপোরেশনের হিসাব কর্মকর্তা ম আ ন ম মনছুফ ও আরো তিন কর্মচারীকে লাঞ্ছিত করেছে।

জানা যায়, নগর ভবনে হামলার পর সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে হকারদের প্রতিহত করেন। এসময় হকাররা পালিয়ে যায়। পরে তারা নগরীতে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। তারা নিজেরাই বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকার হকারদের কয়েকটি দোকান ভাঙচুর করে। তাদের তাণ্ডবে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com