সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫

বিশ্বের সবচেয়ে দীর্ঘদেহী ও খাটো ঘোড়া

আমার সুরমা ডটকম ডেস্কঘোড়া একটি খুড়ওয়ালা স্তন্যপায়ী প্রাণী। বিগত ৪৫ থেকে ৫৫ লক্ষ বছর ধরে পৃথিবীতে প্রাণীটির অস্তিত্ত্ব বিদ্যমান। খ্রিষ্টপূর্ব ৪ হাজার থেকে মানুষ ঘোড়াকে ঘরে পোষা শুরু করে। যদিও এদের কিছু পোষ্য দল বুনো ঘোড়ার মত খোলা জায়গায় বা জঙ্গলে বাস করে। ঘোড়া বা ঘোটক দ্রুতগামী চতুষ্পদ জন্তু যার পিঠে চড়া যায়। দ্রুতগামী বলে এর নাম তুরগ, তুরঙ্গম। বিশ্বের নানা দেশে উঁচু ও বড় ঘোড়ার বেশ সমাদর রয়েছে। এমনকি গিনেস রেকর্ডেরও ব্যবস্থা রয়েছে। গিনেস বুক অনুযায়ী সবচেয়ে দীর্ঘদেহী ঘোড়ার নাম ‘বিগ জেক’ এবং এবং সবচেয়ে খাটো ঘোড়ার নাম ‘থুমবেলিনা’।

দীর্ঘদেহী বিগ জেকের উচ্চতা যেখানে ২১০ সেন্টিমিটার যেখানে থুমবেলিনার উচ্চতা মাত্র ১৭.৫ সেন্টিমিটার। সম্প্রতি এই দুই ঘোড়াকে মুখোমুখি করা হয়। তাদের পাশাপাশি রেখে যখন ছবি তোলা হয় তখন দারুণ এক দৃশ্যের অবতারণা ঘটেছিল।

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে জিলবার্ট পরিবারে বেড়ে উঠেছে বিগ জেক। বর্তমানে বিগ জেকের বয়স ১৭ বছর। জন্মের সময়ই বিগ জেক বেশ বড়সড় হয়েছিল। জন্মের সময়ই তার ওজন হয়েছিল ২৪০ পাউন্ড। তার বয়স যখন ৭/৮ বছর তখনই মনে হচ্ছিল এটি বিশ্বের সব চেয়ে বড় ঘোড়ার রেকর্ড গড়বে। পরে গিনেস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর সে স্বীকৃতিও মিলে যায়।

গাড় বাদামী রঙের থুমবেলিনার জন্ম ২০০২ সালে যুক্তরাষ্ট্রের মিসৌরির একটি ঘোড়ার খামারে। জন্মের সময় সে এতোটাই ছোট হয়েছিল যে অনেকেই একটি ছাগলের বাচ্চা মনে করে ভুল করে বসছিল। জন্মের সময় এটি মাত্র ৬ ইঞ্চি ছিল। এর ছোট আকার নিয়ে মালিক বেশ চিন্তিত থাকতেন। তবে রেকর্ড গড়ায় এখন তিনি বেশ খুশি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com