শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা
টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না: প্রধানমন্ত্রী

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না: প্রধানমন্ত্রী

আমার সুরমা ডটকমটানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না বলে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে প্রধামন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এটি ছাড়াও সড়ক দুর্ঘটনারোধে বেশ কয়েকটি নির্দেশনা দেন তিনি।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর এসব নির্দেশনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
তিনি বলেন, ‘মন্ত্রিসভার আজকের বৈঠকে সড়ক দুর্ঘটনারোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে রয়েছে, চালকেরা টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবেন না, দূরপাল্লার যাত্রী পরিবহনকালে পথে চালকদের জন্য বিশ্রামের ব্যবস্থা থাকা, চালকের সহকারী (হেলপার) কখনই চালকের আসনে বসতে পারবেন না ও পরিবহনে যাত্রীদের সিটবেল্ট পরা বাধ্যতামূলক।’
শফিউল আলম বলেন, ‘চালক ও তার সহকারীর (হেলপার) প্রশিক্ষণ, দূরপাল্লার বাসে বিকল্প চালকের ব্যবস্থা, সিগন্যাল মেনে রাস্তা পারাপারের নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘স্বরাষ্ট্র, নৌ পরিবহন এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে একসঙ্গে বসে এসব নির্দেশনা বাস্তবায়নের পদক্ষেপ তদারকি করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘এ-সংক্রান্ত একটি আইনের খসড়া তৈরির বিষয় আইন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। সেটি আইন হিসেবে পাসের আগে এসব নির্দেশনা বাস্তবায়ন হবে।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com