মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ
এক সময় তিনি বুঝতে পারবেন কী ভুল করছেন: আরিফ

এক সময় তিনি বুঝতে পারবেন কী ভুল করছেন: আরিফ

আমার সুরমা ডটকম:

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ এনে শেষ পর্যন্ত নির্বাচনে চুড়ান্ত লড়াইয়ে থাকার ঘোষণা দিয়েছেন দলটির বিদ্রোহী প্রার্থী ও নগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। রোববার দুপুরে নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর বিএনপি সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে সেলিমের অভিযোগ সর্ম্পকে আরিফুল হক চৌধুরীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন,
‘ব্যক্তিগতভাবে কে কি বললো তা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাইনা। তবে কোন নেতার দায়িত্বশীল পদে থেকে কারো ট্র্যাপে পড়ে, নিজের অস্তিত্বকে বিলীন করা উচিত নয়।’ তিনি (সেলিম) ‘হয়তো ফাঁদে পড়েছেন এবং ‘অন্য কারো পারপাস বাস্তবায়ন করছেন’।
‘দলের ক্রাইসিস মুহুর্তে আমাদের উচিত দলের প্রতি অবিচল আস্থা রেখে কাজ করা। আমার মনে হয়, এক সময় তিনি বুঝতে পারবেন কী ভুল করছেন’।

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফ আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সিলেট নগরীর মানুষ অনেক সচেতন। নগরীর উন্নয়নে তারা যাকে ভালো মনে করবেন, তাকেই বেছে নেবেন।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com