শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

দিরাইয়ে বাসচাপায় এক নারীর মৃত্যু

আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাইয়ে বেপরোয়া বাসচাপায় সরুপা বেগম (৪৫) নামের এক নারী গুরুতর আহতাবস্থায় মারা গেছেন। মঙ্গলবার দুপুর ১২টায় দিরাই পৌর শহরের সুজানগর নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিরাই উপজেলার মাতারগাঁও গ্রামের মুসলিম উল্লাহ স্ত্রী সরুপা বেগম তার এক আত্মীয়ের বাড়ি সুজানগর থেকে সিলেট যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে রাস্তার পাশে এলে সিলেট থেকে দিরাইয়ের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাস (সনাতন মটরস, সিলেট-জ-১১-০২৩৯) ওই নারীকে ধাক্কা দিলে তিনি মাটি লুঠিয়ে পড়েন। আত্মীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে দিরাই সরকারি হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাবরিনা তালুকদার তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ড্রাইভার পালিয়ে গেলেও বাসটিকে আটক করেছে এলাকাবাসী।
দিরাই থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তফা কামাল জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে, মামলা দায়ের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com