শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু

মোগলাবাজারে প্রবাসীর বাড়িতে নারী খুন

কে এম তাহমীদ হাসান, দক্ষিণ সুরমা থেকে:

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে এক যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে এক নারী তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) খুন হয়েছেন। খুন হওয়া ওই নারী হচ্ছেন আছিয়া খাতুন (৩৫)। তিনি জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার আবদুল কাদিরের স্ত্রী।

রবিবার রাত ৮টার দিকে মোগলাবাজার ইউনিয়নের হরগরিপুর গ্রামের আমেরিকা প্রবাসী আবু বক্করের বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, ঘটনার রাতে ৪/৫ জন যুবক বাড়িটিতে ঢুকে ঘরের মালামাল তছনছ করে। এ সময় আছিয়া খাতুনকে মারধর করে। পরে তারা পালিয়ে যায়। রাত সোয়া ১১টার দিকে পুলিশ মুখ বাঁধা অবস্থায় আছিয়া খাতুনের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বিভিন্ন গণমাধ্যমকে জানান , প্রায় ৩ বছর ধরে স্বামী-সন্তান নিয়ে বাড়িটির কেয়ারটেকার হিসেবে বাড়িতে বসবাস করছেন আছিয়া খাতুন। বাড়ির লোকজন স্বপরিবারে যুক্তরাষ্ট্র থাকেন। রাত ৮টার দিকে কয়েকজন যুবক ঘরে ঢুকে তাকে হত্যা করে চলে যায়। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আব্দুল কাইয়ুম জানিয়েছেন, প্রাথমিক সুরতহালে মনে হচ্ছে দুর্বৃত্তরা ওই নারীকে মারধরের পর হত্যা করে পালিয়ে গেছে। তিনি আরোও বলেন, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিআইডি ও পিবিআই সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে বাড়িটি। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com