মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা
৩২ বছর আগে ই-মেল আবিষ্কার করেন ১৪ বছরের এই কিশোর

৩২ বছর আগে ই-মেল আবিষ্কার করেন ১৪ বছরের এই কিশোর

we136আমার সুরমা ডটকম ডেক্স : চিঠির বিকল্প হিসেবে আমরা যে ই-মেইল বা ইলেক্ট্রনিক মেইল ব্যবহার করছি তার আবিস্তারক একজন ভারতীয় কিশোর। শুধু তাই নয়, আধুনিক বিশ্বে যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব এনে দেয়া এই প্রযুক্তি তিনি আবিস্কার করেন মাত্র ১৪ বছর বয়সে।

সম্প্রতি এই ই-মেইল-এর ৩২ বছর পূর্ণ হল। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না যে, ই-মেইল-এর আবিষ্কার করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান বিজ্ঞানী ভিএ শিবা আয়াদুরি। মাত্র ১৪ বছর বয়সে তিনি এই আবিষ্কার করেছিলেন। মুম্বইয়ে এক তামিল পরিবারে তাঁর জন্ম হয়। যথন শিবা সাত বছরের তখন তাঁর পরিবার আমেরিকায় চলে যায়। ১৯৭৮-এ মাত্র ১৪ বছর বয়সে তিনি ই-মেইল আবিষ্কার করেন।

তাঁর আবিষ্কারের মধ্যে ছিল ইনবক্স, আউটবক্স, ফোল্ডার, মেমো, অ্যাটাচমেন্ট, অ্যাড্রেস বুক-এর মতো ফিচার, যা আজও যেকোনও ই-মেইল পরিষেবার গুরুত্বপূর্ণ অঙ্গ। আমেরিকার নিউ জার্সির লিভিংস্টন হাইস্কুলে পড়ার সময়ই শিবা এ বিষয়ে কাজ শুরু করেছিলেন। তিনি ৫০,০০০ লাইনের কোডের সাহায্যে একটি কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেন। এর সাহায্যেই সর্বপ্রথম মেলটি পাঠানো হয়েছিল।

১৯৮২-এর ৩০ আগস্ট আমেরিকা আনুষ্ঠানিকভাবে শিবা আয়াদুরিকে ই-মেইল-এর আবিষ্কর্তা হিসেবে ঘোষণা করে। এর কপিরাইট তাঁর কাছেই রয়েছে। কিন্তু কম্পিউটার সায়েন্সে তিনি কার্যত উপেক্ষিত নায়ক। আশা করা যায়, কম্পিউটার ইতিহাসে তাঁর এই অবদান স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। সূত্র: এবিপি

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com