শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
হাত ভেঙেছে মেসির, ৩ সপ্তাহ মাঠের বাইরে

হাত ভেঙেছে মেসির, ৩ সপ্তাহ মাঠের বাইরে

আমার সুরমা ডটকম ডেস্ক:

বার্সেলোনার জন্য দুঃসংবাদ। দুঃসংবাদ লিওনেল মেসির ভক্তদের জন্য। শনিবার রাতে সেভিয়ার বিপক্ষে ম্যাচে ডান হাতে গুরুতর চোট লেগেছে আর্জেন্টাইন খুদে জাদুকরের।
হাতে ব্যান্ডেজ নিয়ে মাঠ ছাড়া মেসি ছিটকে গেছেন তিন সপ্তাহের জন্য। এই তিন সপ্তাহের মধ্যে রয়েছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোর গুরুত্বপূর্ণ লড়াইও।

ম্যাচের তখন মাত্র ১৭তম মিনিট। মেসির গোলেই ওই সময় ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বার্সেলোনা। এমন সময় হঠাৎ দেখা গেল মাঠে পড়ে গড়াগড়ি দিচ্ছেন বার্সা প্রাণভোমরা।
প্রতিপক্ষ মিডফিল্ডার ফ্রাঙ্কো ভাজকুয়েজের সঙ্গে বল ট্যাকেলের লড়াইয়ে আঘাত পান মেসি। তার হাতে শক্ত ব্যথা লাগে। মাঠে পড়ে অনেকটা সময় কাতরাতে দেখা যায় খুদে জাদুকরকে।
অবস্থা খারাপ দেখে মাঠে ঢুকে পড়েন বার্সেলোনার ফিজিও। মেসিকে সাইড লাইনের বাইরে নিয়ে যান। মনে হচ্ছিল, হয়তো প্রাথমিক চিকিৎসার পর মাাঠে নামতে পারবেন। পরে দেখা গেল, মেসির ডান হাতে ব্যান্ডেজ পেঁচিয়ে দিয়েছেন ফিজিও। তার বদলে মাঠে নামানো হয়েছে ডেম্বেলেকে।
মাঠ থেকে সরাসরি একটি ক্লিনিকে নিয়ে যাওয়া মেসিকে। বার্সেলোনা জানিয়েছে, পরীক্ষায় দেখা গেছে মেসির ডান হাতের হাড়ে চিড় ধরেছে। এতে তিন সপ্তাহ মাঠে নামতে পারবেন না বার্সা তারকা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com