শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
নিজের নিরাপত্তা চাইলেন রিটার্নিং অফিসার

নিজের নিরাপত্তা চাইলেন রিটার্নিং অফিসার

amarsurma.com

আমার সুরমা ডটকম:

প্রাণনাশের হুমকি পাচ্ছেন জানিয়ে সার্বক্ষণিক নিরাপত্তা চাইলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আবদুল মান্নান। বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত বিভাগীয় আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে টেলিফোনে রিটার্নিং অফিসারদের হুমকি দেয়া হচ্ছে। এমনকি ফোন করে হত্যারও হুমকি দিচ্ছে। আমাদেরকে নিরাপত্তা দেয়ার জন্য নির্বাচন কমিশন ও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। প্রতিটি মুভমেন্টে রিটার্নিং অফিসারগণ নিরাপত্তা বলয়ের মধ্যে থাকতে চায়।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও নির্বাচনের রিটার্নিং অফিসারের নিরাপত্তা বিধান করার দায়িত্ব চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং বিভাগের অন্যান্য জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসারকে নিরাপত্তা দেয়ার দায়িত্ব পুলিশের রেঞ্জ ডিআইজির উপর বর্তায়। এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি।
জবাবে সভায় উপস্থিত পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, নির্বাচন অগ্রাধিকার বিধায় রিটার্নিং অফিসারদের নিরাপত্তা দেয়া হবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার কুসুম দেওয়ান বলেন, রিটার্নিং অফিসারকে হুমকি ও নিরাপত্তা জোরদার করতে সিএমপি কমিশনারের সাথে কথা বলে আজ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, এর আগে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায়ও টেলিফোনে দেশ-বিদেশ থেকে হত্যার হুমকি এবং অশ্লীল ভাষায় গালাগাল পাওয়ার বিষয়টি জানিয়েছিলেন বিভাগীয় কমিশনার আবদুল মান্নান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com