মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক
বর্ষা মৌসুমের আগেই সড়ক মেরামতের নির্দেশ কাদেরের

বর্ষা মৌসুমের আগেই সড়ক মেরামতের নির্দেশ কাদেরের

amarsurma.com

আমার সুরমা ডটকম:

নির্মাণ কাজের গুণগত মান সুরক্ষায় গুরুত্ব দিয়ে আসন্ন বর্ষা মৌসুমের আগেই সড়ক-মহাসড়ক মেরামত এবং সংস্কারের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের অধীন দপ্তর প্রধান, চলমান প্রকল্পগুলোর প্রধান এবং সওজ’র জোন প্রধানদের সভায় এ নির্দেশনা দেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, দেশের সড়ক-মহাসড়কের উপর স্থাপিত কাঁচাবাজার ও ভাসমান দোকানপাট উচ্ছেদ করে মূলসড়ক উদ্ধারের কাজ শুরু হয়েছে। এ কাজ সফলভাবে শেষ করতে হবে। পরবর্তী পর্যায়ে সড়কের পাশের অবৈধ স্থাপনা সরানোর উদ্যোগ নেওয়া হবে।
এসময় পৌরসভা এলাকায় মহাসড়কের আশপাশ আবর্জনামুক্ত রাখতে সড়ক ও জনপথ অধিদপ্তরকে কঠোর নির্দেশনা দেন তিনি।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, পার্বত্য এলাকার যোগাযোগ ব্যবস্থা পর্যটনের উপযোগী করে গড়ে তুলতে হবে। যথাসময়ে শেষ করতে হবে প্রতিটি সড়কের বেইলি সেতুর চলমান নির্মাণ কাজ।
ইতোমধ্যে দেশের প্রথম সীমান্ত সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়ক সম্প্রসারণ করে ৩২ ফুটে উন্নীত করা হবে।
পর্যটকদের সুবিধার্থে সড়কে বাতি স্থাপনসহ বিভিন্ন পয়েন্টে বিশ্রামাগার নির্মাণের পাশাপাশি মেরিনড্রাইভে পর্যটকদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন মন্ত্রী।

আগামী মাসে দ্বিতীয় সাসেক সড়ক সংযোগ প্রকল্পের আওতায় প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যয়ে এলেঙ্গা-রংপুর জাতীয় মহাসড়ক চারলেনে উন্নীতকরণ কাজ শুরু হতে যাচ্ছে। জয়দেবপুর-এলেঙ্গা মহাসড়ক চারলেনে উন্নীতকরণ কাজ শেষ হতে চলেছে। আগামী জুনে নির্মাণকাজ শেষে সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, বিআরটিএ’র চেয়ারম্যান মো. মশিয়ার রহমান, বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমদ ভুঁইয়া, ডিটিসিএর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, মন্ত্রণালয়ের আওতাধীন চলমান প্রকল্পের পরিচালক, সওজ অধিদপ্তরের জোন প্রধানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com