বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
সুনামগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত

সুনামগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত

amarsurma.com

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
সুনামগঞ্জের শাল্লা উপজেলার তেলি হোসেন হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত। বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই কারাদন্ডের রায় প্রদান করেন।
মামলা অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৯৯ সনের ১৯ মে শাল্লা উপজেলার আটগাও ইউনিয়নের কসবাহাটি গ্রামের তেলি হোসেনকে শিশুদের ফুটবল খেলায় ঝগড়ার জের ধরে হাওরের ধানখলায় হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে ছালিক মিয়া ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ মামলার চূড়ান্ত চার্জশীট আদালতে দাখিল করে। আদালতে এ নিয়ে দীর্ঘ শোনানী শেষে বৃহস্পতিবার মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন বিচারক। রায়ে আসামি ফারুক আহমদকে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদ- প্রদান করেন। অপর আসামি সুজ্জল মিয়াকে দুই বছরের সশ্রম কারাদ-সহ ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো দুই মাসের কারাদন্ড প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com