বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

গাছবাড়ীতে গেইটলক বাস সার্ভিস চালু

amarsurma.com

জিয়াউর রহমান, কানাইঘাট উপজেলা সংবাদদাতা:

সিলেট শহরে নিয়মিত যাতায়াতকারী যাত্রী সাধারণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে চালু হলো গাছবাড়ী টু সিলেট গেইটলক বাস সার্ভিস। আগামীকাল ৩ মার্চ রবিবার থেকে সকাল ৮টা থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে গেইটলক বাস। প্রতিদিন গাছবাড়ী বাজার বাস স্ট্যান্ড থেকে সকাল ৮ এবং ৯টায় গেইটলক বাস সিলেট শহরের সোবানীঘাট পর্যন্ত যাতায়াত করবে। যাত্রীরা যাতে করে আরামদায়ক পরিবেশ এবং কম সময়ের মধ্যে সিলেটে যেতে পারেন, এ জন্য সার্ভিস চালুরও ঘোষণা দেন বাস মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ।

শনিবার সন্ধায় গাছবাড়ী গেটলক বাস ম্যানেজার আমার সুরমা ডটকমকে বলেন, গাছবাড়ী বাসীর চরম ভোগান্তির কারণে আরামদায়ক পরিবেশ এবং উন্নত মানের বাস সার্ভিস আগামীকাল থেকে চালু হবে। গাছবাড়ী বাসীর অনেক দিনের দাবি ছিল গাছবাড়ীতে বাস সার্ভিস। বাস সার্ভিস চালুর পাশাপাশি আমরা গেইটলক বাস চালু করতে সক্ষম হয়েছি। যাত্রী এবং স্থানীয় লোকেদের সহযোগিতা পেলে আমরা আরো এগিয়ে যাব বা আরো উন্নত মানের বাস সার্ভিস চালু করব। আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। সকল দিক বিবেচনা করে আমরা গাছবাড়ী থেকে সোবানীঘাট ভাড়া নির্ধারণ করেছে ৮০ টাকা এবং রাজাগঞ্জ হতে সুবানিঘাট ৬০ টাকা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com