শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
এমসি কলেজে সাবেক শিক্ষার্থী সাইফুর হত্যার প্রতিবাদে বিক্ষোভ

এমসি কলেজে সাবেক শিক্ষার্থী সাইফুর হত্যার প্রতিবাদে বিক্ষোভ

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক শিক্ষার্থী ও এমসি কলেজের সাবেক রোভার সাইফুর রহমানকে (২৯) গুম ও তৎপরবর্তী হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এমসি কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

সোমবার (১ এপ্রিল) দুপুর দেড়টায় কলেজের মূল ফটকের সামনে মানববন্ধন শেষে সিলেট-তামাবিল রোড অবরোধ করে বিক্ষোভ করেন  সাধারণ শিক্ষার্থীরা। এ কর্মসূচীতে কলেজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার হাতে নিয়ে সাইফুর রহমান হত্যাকারিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগানে দিতে থাকেন। তবে আজ এইচএসসি পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের যাতায়াতের কথা চিন্তা করে সিনিয়র শিক্ষার্থীদের তৎপরতায় ও পরবর্তীতে নতুন কর্মসূচী ঘোষনার আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।

উল্লেখ্য, রোববার (৩১ মার্চ) সিলেটের দক্ষিণ সুরমা তেলিরাই এলাকা থেকে সাইফুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাইফুর রহমান সিলেট মদন মোহন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ছিলেন। তিনি গোয়াইনঘাট উপজেলার ফলতইল সগাম গ্রামের মো. ইউসুব আলীর ছেলে। তিনি নগরের টিলাগড় জমিদার বাড়ির একটি মেসে থাকতেন। নিহত সাইফুর গোয়াইনঘাটের তোয়াকুল কলেজেরও প্রভাষক ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com