বুধবার, ১৫ Jul ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
সুনামগঞ্জে অটোরিক্সা ও অটোবাইক চালকদের ফ্রি প্রশিক্ষণের উদ্বোধন

সুনামগঞ্জে অটোরিক্সা ও অটোবাইক চালকদের ফ্রি প্রশিক্ষণের উদ্বোধন

amarsurma.com

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
বাংলাদেশ ব্যাটারী চালিত অটোরিক্সা ও অটোবাইক সার্ভিস লিঃ-এর উদ্যোগে সুনামগঞ্জ জেলায় অফিস উদ্বোধন ও চালকদের ফ্রি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকাল ৫টায় শহরের মল্লিকপুরস্থ বাংলাদেশ ব্যাটারী চালিত অটোরিক্সা ও অটোবাইক সার্ভিস লিঃ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে অফিস উদ্বোধন, চালকদের প্রশিক্ষণ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ অটোরিক্সা ও অটোবাইক সার্ভিস লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালামের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা শাখার সংগঠনের প্রতিনিধি সায়েদ মাহমদ সুমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের লিগ্যাল এ্যাডভাইজার এডভোকেট পীর মতিউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ সম্মাননা যুব অর্গানাইজেশন-এর আব্দুল আহাদ জুয়েল, সংগঠনের সমন্ময়কারী এম, রবিউল হাসান, পরিচালক আক্তার হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি আব্দুর রহমান শান্ত, সুনামগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান মহিন, কামরুজ্জামান অপু প্রমূখ।
বক্তারা বলেন, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারী বিআরটিএ-এর চেয়াম্যান বরাবরে আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশের ৬৪টি জেলায় এবং বিভিন্ন উপজেলায় অটোবাইক ও অটোরিক্সা পরিচালনার সুবিধার্থে প্রশিক্ষণ কোর্সের আয়োজনসহ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য সারা বাংলাদেশের চালকদের পক্ষে আবেদন করা হয় এবং এরই পরিপ্রেক্ষিতে গত ২৫ ফেব্রুয়ারী উপ- পরিচালক প্রশিক্ষণ এর স্বাক্ষরিত চিঠি স্মারক নং-(৩৫.০৩.০০০০.০৭.২৫.০০৯.১৭-৭৭৭) মুলে সরকারী বিধি মোতাবেক ও কোম্পানীর নিজস্ব আইন অনুযায়ী রেজিস্ট্রেশন ফরম পূরণ পূর্বক শর্ত সাপেক্ষে ৬৪টি জেলায় গাড়ী চালকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়। প্রশিক্ষণ কোর্সে সুনামগঞ্জের পাচঁ শতাধিক অটোবাইক চালকরা অংশগ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com