বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
দক্ষিণ সুনামগঞ্জে দিনব্যাপী বিজ্ঞান, কৃষি ও প্রযুক্তি এবং উদ্ভাবনী মেলা ২০১৯ সম্পন্ন

দক্ষিণ সুনামগঞ্জে দিনব্যাপী বিজ্ঞান, কৃষি ও প্রযুক্তি এবং উদ্ভাবনী মেলা ২০১৯ সম্পন্ন

amarsurma.com

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
দক্ষিণ সুনামগঞ্জে দিনব্যাপী বিজ্ঞান, কৃষি ও প্রযুক্তি এবং উদ্ভাবনী মেলা ২০১৯ সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে পাগলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের মাঠে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। ফেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট (এফআইভিডিবি) সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আয়োজনে দুপুর ১টায় পাগলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের মাঠে মেলার ১৬টি ষ্টল পরিদর্শণ করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সফি উল্লাহ। ষ্টল পরিদর্শণ পরবর্তী আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে পাগলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো: সাইফুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন এফআইভিডিবির আইএসপি প্রজেক্টের মনিটরিং কর্মকর্তা নাশাজ আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সফি উল্লাহ। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, এফআইভিডিবির প্রাথমিক শিক্ষা কর্মসূচির কো-অর্ডিনেটর মো: আজিম উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরুল হক।
অনুষ্ঠান পরবর্তী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এফআইভিডিবির সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি কর্মকর্তা মহসিন হাবিব জেমস। উক্ত মেলায় উপজেলার বিভিন্ন স্কুলের অংশগ্রহনে বিজ্ঞান,কৃষি ও প্রযুক্তি বিষয়ে ষ্টলে সুন্দর ডিসপ্লে প্রদর্শন করায় ১ম স্থান অধিকার করে পাগলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, ২য় স্থান অধিকার করে সরকারি জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয় এবং ৩য় স্থান অধিকার করে সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। অনুষ্ঠান শেষে অংশগ্রহনকারী সকল স্কুল ও বিজয়ীদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com