সোমবার, ১৩ Jul ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
জামেয়া রেঙ্গার শায়খুল হাদিস হলেন আল্লামা হবিগঞ্জী

জামেয়া রেঙ্গার শায়খুল হাদিস হলেন আল্লামা হবিগঞ্জী

আমার সুরমা ডটকম:

দেশের শতবর্ষী ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শায়খুল হাদিস হিসেবে নিযুক্ত হলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকের সহসভাপতি ও জামেয়া আরাবিয়া উমেদনগর হবিগঞ্জের মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী।

৩ জুন সোমবার বিকালে জামেয়া রেঙ্গা মাদরাসা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত রবিবার জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার পক্ষ থেকে বর্তমান মুরব্বী মাওলানা শামছুল ইসলাম খলিল, জামিয়ার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মাওলানা নুরুল ইসলাম সুফিয়ানসহ একটি প্রতিনিধি দল হবিগঞ্জের জামেয়া আরাবিয়া উমেদনগর মাদরাসায় গিয়ে হুজুরকে শায়খুল হাদীসের মাসনাদে সমাসীনের আবেদন জানালে হুজুর সানন্ধে তা গ্রহণ করেন৷

হুজুর নিয়মিত দারস দিবেন কিনা? জানতে চাইলে মাওলানা মনজুর বলেন, আমরা আশাবাদী হুজুর সুস্থ থাকলে অবশ্যই নিয়মিত দারস দিবেন। কেননা হুজুর এখন উনার মাদরাসায় নিয়মিত দারসের পাশাপাশি দেশে-বিদেশে বিভিন্ন ওয়াজ মাহফিলসহ বিভিন্ন প্রোগ্রাম অংশ নিচ্ছেন।

প্রসঙ্গত, গত ১ জুন জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসার শায়খুল হাদিস আল্লামা শিহাবুদ্দীন চতুলী রহ.  ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়িন্না ইলাইহি রাজিউন)।

তিনি সিলেটের শীর্ষস্থানীয় হাদিস বিশারদ ছিলেন। জামিয়া রেঙ্গায় দীর্ঘ ৫০ বছরেরও অধিক সময় ধরে তিনি শায়খুল হাদিস হিসেবে নিযুক্ত ছিলেন। আর তারই স্থানে নিয়োগ পেলেন আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com