বুধবার, ১৫ Jul ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
মিনা ট্রাজেডি নিয়ে ফেসবুকে মন্তব্য: ৫৭ ধারার মামলায় এনজিও প্রধানসহ দু’জন গ্রেপ্তার

মিনা ট্রাজেডি নিয়ে ফেসবুকে মন্তব্য: ৫৭ ধারার মামলায় এনজিও প্রধানসহ দু’জন গ্রেপ্তার

bbc pic_97780আমার সুরমা ডটকম : মিনায় হজের সময় প্রাণহানির ঘটনা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আইসিটি আইনের ৫৭ ধারার মামলায় সাতক্ষীরায় বেসরকারি সংস্থা ‘লিডার্স’ এর নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শ্যামনগরের মুনসুর সরদারের গ্যারেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় মোহনকে গ্রেপ্তার না করার সুপারিশ করায় শওকত গাজী নামে অপর এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়। মোহন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা এবং বেসরকারি সংস্থা ‘লিডার্স’ এর নির্বাহী পরিচালক বলে জানা গেছে। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর গ্রেপ্তার মোহন কুমার মন্ডলের বিরুদ্ধে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর কবীর বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা দায়ের করেছেন। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক বলেন, মোহন কুমার মণ্ডল তার ফেসবুক স্ট্যাটাসে মিনায় প্রাণহানির ঘটনা নিয়ে স্ট্যাটাস লেখেন। তার ওই স্ট্যাটাসের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে বলে অভিযোগ এনে থানায় একটি মামলা করা হয়েছে। ওই মামলায় মোহন কুমার মন্ডলকে গ্রেপ্তার করা হয়। মোহনকে ছেড়ে দেয়ার সুপারিশ করায় শওকত গাজীকেও গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com