বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
বৃষ্টি হয়ে ঝরল ৫০০ রুপির নোট!

বৃষ্টি হয়ে ঝরল ৫০০ রুপির নোট!

আমার সুরমা ডটকম :

ভারতের উত্তর প্রদেশের বৃন্দাবনে গত শনিবার ঘটল এক অদ্ভুত ঘটনা। ঝর ঝর বৃষ্টি ঝরল বটে, তবে তা পানি নয়। কড়কড়ে সব কাগুজে নোট। তা আবার ভারতীয় মুদ্রায় ৫০০ রুপির নোট। আকাশ থেকে শত শত নোট এসে ছড়িয়ে পড়ল। নোটগুলো হুড়োহুড়ি করে কুড়িয়ে নিল আশপাশের মানুষ।
রোববার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, মুম্বাই থেকে বৃন্দাবনের বঙ্কু বিহারি মন্দির দর্শনে এসেছিলেন ৫০ বছর বয়সী ভক্ত হেমবাতি শঙ্কর। তাঁর ব্যাগে ছিল দেড় লাখ রুপি। সব ৫০০ রুপির নোট। মন্দির দর্শনের সময় এক বানর তাঁর কাছ থেকে ব্যাগটি ছোঁ মেরে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় হেমবাতি হতবাক। স্বামী ও দুই মেয়েকে নিয়ে আগ্রা, মথুরা ও বৃন্দাবন ভ্রমণের ইচ্ছা তাঁর। ৫০০ রুপির নোটের ওই বৃষ্টির বর্ণনা দিয়ে ঘটনাস্থলে উপস্থিত উমা কৃষ্ণা বলেন, মন্দিরের বাইরে যেখানে বসে স্বামীহারা মহিলাটি ভিক্ষা করেন, এর পাশে বানরটি বৃষ্টির মতো নোট ছড়াতে থাকে। আশপাশের লোকজন তখন সেগুলো সংগ্রহ করে। বৃন্দাবনের পুলিশ ইন্সপেক্টর সঞ্জয় জয়স্বল ঘটনাটি জানেন বলে জানান। সম্প্রতি বৃন্দাবনে বানরের উৎপাত অনেক বেড়েছে। তারা প্রায়ই দর্শনার্থীদের ব্যাগ, ক্যামেরা, সানগ্লাসসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com