বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০১:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত

জেলা ছাত্র জমিয়তের ত্রাণ বিতরণ সম্পন্ন

আমার সুরমা ডটকম:

ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আজ তাহিরপুর উপজেলার বিভিন্ন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রান বিতরণ করা হয়।
ছাত্রজমিয়ত সুনামগঞ্জ জেলার সভাপতি হাফিজ ত্বাহা হোসাইন ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরীর নেতৃত্বে এবং তাহিরপুর উপজেলা ছাত্র জমিয়তের ব্যবস্থাপনায় জেলা ছাত্রজমিয়ত কর্তৃক কালেক্টকৃত ত্রান অসহায় বন্যার্তদের মাঝে বিতরন করা হয়।
আজকের ত্রান বিতরনে ছিলেন জেলা ছাত্রজমিয়তের নির্বাহী সদস্য এম হাসান আহমদ চৌধুরী, তাহিরপুর উপজেলা ছাত্রজমিয়তের সাবেক সভাপতি হাফিজ মাওলানা ইয়াহইয়া, তাহিরপুর উপজেলা ছাত্রজমিয়তের সদস্য সচিব আব্দুল্লাহ মারুফ, উপজেলা ছাত্রজমিয়ত নেতা হাবিব বিন আজিজ, হাফিজ আব্দুল্লাহ, মাওলানা নুরে আলম প্রমুখ।

বাদাঘাট বাজার থেকে ত্রান সামগ্রী নিয়ে তাহিরপুর উপজেলার সুলেমানপুর, আনন্দপুর, অচিনপুর, বড়দল, আমবাড়ীসহ নাম নাজানা অনেক গ্রামে ত্রান সামগ্রী পৌছে দেয়া হয়।
প্রয়োজনের তুলনায় ত্রানসামগ্রী ছিল সামান্য।
বন্যার পানিতে ভেঙ্গে যাওয়া ঘর-বাড়ি থেকে অসহায় মানুষের করুন চাহনি দেখে ত্রান পর্যাপ্ত না থাকায় সবাইকে ত্রান দিতে না পারায় খুব কষ্ট লেগেছে।
মনচায় এই অসহায় মানুষদের দরবারে আবারো ত্রান নিয়ে যাই আর তাদের চোখে-মুখে আনন্দের হাসি দেখি।
বন্যার্ত মানুষের জন্য সামান্য কিছু করতে পারায় খুব ভালো লাগছে।
সবাই নিজ সাধ্যানুযায়ী সহায়তা করলে হয়তো তাদের কষ্ট লাগব হত।
আসুন সবাই নিজ নিজ অবস্থান থেকে অসহায় পানি বন্ধি মানুষের জন্য কিছু সহায়তা করি।
আল্লাহ তা’য়ালা ছাত্রজমিয়ত সুনামগঞ্জ জেলা শাখার এই খিদমাত কবুল করত: সাদা-কালো উক্বাব এই জমিনে উড্ডীন করার তাওফিক দান করুন।

পরিশেষে জেলা ছাত্র জমিয়তের ত্রাণ বিতরণে প্রবাস ও দেশ থেকে যারা অর্থ দিয় সহযোগিতা করেছেন আল্লাহ পাক সবার দান যেন কবুল করেন।

amarsurma.com

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com